যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে মার্কিন জরুরি পরিষেবা। স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর একটায় এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে মার্কিন পুলিশ জানিয়েছে, ‘ইন্টারন্যাশনাল ড্রাইভ-এর এনডব্লিউ-এর ৩৫০০ নম্বর ব্লকে আনুমানিক দুপুর ১টায় ঘটনাটি ঘটে ছিল। এরপর কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
ব্লকের একটি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটে।” বিবৃতিতে আরো যোগ করা হয়, ‘একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে (পুরুষ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক।
স্থানীয় দমকল বিভাগ নিশ্চিত করেছে, ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলেন।
এরপর গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস এয়ার ফোর্সের একজন মুখপাত্রের উদ্ধৃত দিয়ে জানিয়েছে, ‘লোকটি এয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং এ ঘটনার তদন্ত চলছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, লোকটির গায়ে আগুন জ্বলছে এবং সে চিৎকার করে বলছেন, ‘ফিলিস্তিনিদের মুক্তি দাও।’ঘটনার সময় একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051