যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এলোপাতাড়ি গুলির এক ঘটনায় চারজন নিহত ও আরো ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) প্রায় মধ্যরাতের দিকে অঙ্গরাজ্যটির রাজধানী শহর জ্যাকসন থেকে ১৯০ কিলোমিটার উত্তরপূর্বে লেল্যান্ড শহরের প্রধান সড়কে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন শহরটির মেয়র জন লি। তিনি জানান, আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সন্দেহভাজন কেউ গ্রেপ্তার হয়নি।
অন্য দিনগুলোর তুলনায় শুক্রবার লেল্যান্ডে লোকজনের আনাগোনা ও একটু বেশি ব্যস্ততা ছিল। যুক্তরাষ্ট্রের স্কুল বা কলেজের সাবেক ছাত্রদের স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘হোমকামিং’ এর দিন ছিল এটি। দিনটি উপলক্ষ্যে স্থানীয় এক হাইস্কুল ফুটবল খেলার আয়োজন করেছিল।
এই ফুটবল খেলা শেষ হওয়ার পর গুলির ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের খবর।
সূত্র : বিবিসি
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051