আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ৷ এক ঘণ্টার এই আলোচনায় ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের নানা প্রশ্ন ও তার বিরুদ্ধে উঠা নানা অভিযোগের জবাব দিয়েছেন জেনারেল আজিজ৷
সম্প্রতি বাংলাদেশে কিছু গণমাধ্যমের সংবাদে বলা হয়েছিল, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র৷
এ নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে জেনারেল আজিজ সরাসরি তা অস্বীকার করেছেন৷ তিনি জানান, তিনিও গণমাধ্যমেই এই সংবাদ শুনেছেন৷
জেনারেল আজিজ বলেন, যুক্তরাষ্ট্র কারো ভিসা বাতিল করলে তাকে তা জানানোর বিধান আছে৷ কিন্তু এখন পর্যন্ত আমি এই সংক্রান্ত কোনো তথ্য দেশটির কোনো দায়িত্বশীল দপ্তরের কাছ থেকে পাইনি৷ গণমাধ্যমগুলো যথাযথ সূত্র ও তথ্য-প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে বলে অভিযোগ করেন তিনি৷
এই মুহূর্তে তার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা আছে কিনা- সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘আমি যতটুকু জানি, আছে৷’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051