মাহা আয়েশ নামে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক আমেরিকান মুসলিম নারী যুক্তরাষ্ট্রের পুলিশে যোগ দিয়েছেন। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের বার্টলেট পুলিশ বিভাগের প্রথম মুসলিম ও প্রথম হিজাবি পুলিশ অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। খবর ডেইলি হ্যারাল্ড’র।
খবরে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে মাহা আয়েশ দেশটির বার্টলেট পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি প্রথা ভেঙে হিজাব পরেই পুলিশের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ফরেনসিক থেরাপিস্ট কেনে কাউন্টি জেলে বন্দিদের মূল্যায়নকারী ও কিশোর অপরাধীদের বিচারে লিয়াঁজো হিসেবে কাজ করেন।
এ ব্যাপারে ৩১ বছর বয়সী আয়েশ বলেন, ‘আমি ইলিনয়ের প্রথম হিজাবি অফিসার। আমার বড় অনুপ্রেরণার মধ্যে ছিল আমি সত্যিই সাংস্কৃতিক বাধাকে চ্যালেঞ্জ জানাতে পেরেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এমন এক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যার সঙ্গে মানুষ এ ধরনের কাজে অভ্যস্ত নয়।’
তিনি আরও বলেন, একজন পুলিশ সদস্য হিসেবে তিনি শুধু মুসলিম জনগোষ্ঠীকে নয়, বরং সাংস্কৃতিক পরিষেবা প্রদান করে পুলিশ বিভাগকে তিনি নানাভাবে সহায়তা করবেন। সেখানকার মুসলিম নারীদের তিনি দেখাতে চান যে তারাও এটা করতে পারে, তারাও এসব বাধার দেয়াল ভেঙে ফেলতে পারেন।
উল্লেখ্য, আমেরিকায় সাধারণত হিজাব পড়া পুলিশ দেখা যায় না। তবে বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিম অফিসারের সংখ্যা একেবারেই কম নয়। তাদের মধ্যে অনেক হিজাব পরিধান করেন এমন নারী অফিসারও আছেন। সম্প্রতি অনেক মুসলিম নারী পুলিশ বাহিনীতে যোগ দেন। তাছাড়া অনেক দেশেই হিজাব নারী পুলিশের ইউনিফর্মের অংশে পরিণত হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051