সাবিনা নেসার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।
সাবিনা নেসার হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের শিক্ষিকা সাবিনা নেসার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি শুক্রবার ঘটনার সময় কিডব্রুকের পেগলার স্কয়ার দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই সময়েই ২৮ বছর বয়স্ক সাবিনা খুন হয়েছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। ঘটনার দিন তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে ৫ মিনিট দূরত্বের একটি পাবে যাচ্ছিলেন। রাস্তায়ই তাকে আক্রমণ করা হয় বলে মনে করা হচ্ছে। পরের দিন তার লাশ পাওয়া যায় ক্যাটর পার্কে। সন্দেহভাজন ব্যক্তিকে কেউ চিনে থাকলে তাকে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।এছাড়া পুলিশ আরো একটি সিলভার রঙের গাড়ির ছবি প্রকাশ করেছে।
পাশাপাশি সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় ৩৮ বছরের এক ব্যক্তিকেও। তাকে বৃহস্পতিবার লুইশামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছিল। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051