1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যাবো চাঁদের দেশে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১ ১০:১৯ pm

মিঠুয়ার রহমান

চললে কোথায় সকাল সকাল
তল্পি তল্পা নিয়ে??
মাথার ব্যামোয় ধরছে ?
বউকে, চাঁদে জমি দিয়ে!!
দেশে জমির অভাব আছে??
চাঁদের পানে চাও,
গাছে কাঁঠাল গোঁফে তেল
নাটক করো ফাও!!
থাকবো না আর এখানে
যাবো চাঁদের দেশে,
কম দামে জমি সেথা
কিনলাম অবশেষে।
বউকে খুশি করতে চাঁদে
কিনলাম আমি জমি,
এ্যনিভারসেরির উপহার
জিনিস অতি দামি।
অনেক দিনের শখ ছিলো
পূরণ হলো আজ,
জমি কিনে চাঁদের দেশে
করলাম দারুণ কাজ!
এই দুনিয়ায় কতো জনে
করছে কতো কিছু,
চাঁদে জমি কেনায় লোকে
ছাড়ছে না যে পিছু।
সমালোচনার ঝড় উঠেছে
সারা দেশটা ভরে,
কচু গাছে দড়ি দিয়ে
যাবো নাকি মরে??
আমার টাকায় কিনবো জমি
কার বাপের কি??
বউকে খুশি করতে চাঁদে
জমি কিনেছি।
জনসংখ্যার যে অবস্থা
থাকতে হবে চাঁদে,
যে যাই বলো পা দেবনা
সমালোচনার ফাঁদে।
নানান লোকের নানান রকম
স্বপ্ন মনে জাগে,
চাঁদের দেশে তাই তো জমি
কিনলাম আগে ভাগে।
লোকের গায়ে ধরছে জ্বালা
ভাল্লাগেনা তাই,
তল্পী তল্পা নিয়েআমি
চাঁদের দেশে যাই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ