এখন থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। যাত্রী ভর্তি করেই চলবে ট্রেন। কাল থেকে শতভাগ আসনে যাত্রী ওঠানো হবে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আজ মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।
করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আসনের টিকিটই বিক্রি করা হবে। রেলওয়ে সূত্র জানায়, কাল থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে দিনে ২১৮টি ট্রেন চলবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051