1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যাত্রীবেশে বাসে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৩ pm

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় যাত্রীবেশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ঢাকা থেকে ইউসুফ পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। বাসটি চন্দ্রা এলাকায় পৌঁছলে এক নারীসহ ১০-১২ জন যাত্রীবেশে বাসে উঠে।

একপর্যায়ে বাসটি চন্দ্রা ফ্লাইওভার পার হওয়ার আগেই বাসে আগুন দেয়। পরে চালক বাস থামালে বাসে থাকা সব যাত্রী চালক নেমে যায় এবং আগুনে সম্পূর্ণ বাস পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ