নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে পড়ার ঘটনা ঘটে। এতে বাসযাত্রীসহ ১২ আহত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছ। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন - আবদুর রহীম (৫০), গোপাল আশ্চর্য (৫০) ও নজরুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলা থেকে জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিল যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস। নোয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এলে নিয়ন্ত্রণ হারান বাসচালক। এরপর সড়কের পাশে থাকা মকুলের ফার্মেসি ও রশীদের মুদি দোকানে ঢুকে পড়ে।
বাসটি দোকানে ঢুকে গেলে ওষুধ দোকান ও মুদি দোকান ভেঙে তছনছ হয়ে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দুই দোকানদারসহ ১২ জন আহত হয়।
অপরদিকে,পল্লী বিদ্যুতের ২টি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ আছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার জানান, আহত ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051