1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যাত্রীবাহী বাস উল্টে যুবক নিহত, আহত ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১১:০৯ pm

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. বাদশা (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় যাত্রী।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মো. বাদশা দুর্ঘটনাকবলিত গ্রামীণ পরিবহনের যাত্রী। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার দিকে যাচ্ছিলো। এসময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটির বাদশা নামে এক যাত্রী নিহত হন। এসময় আহত ৫-৬ জন যাত্রীকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছুক্ষণ যানচলাচল বিঘ্নিত হয়। পরে বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ