আওয়ামী লীগের নির্দেশ অমান্য করে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ডেমরা ও যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তুলে প্রতিমাসে অর্ধকোটি টাকার নিরব চাঁদাবাজি করছে কতিপয় ব্যাক্তি। সড়কটির (রোডস এন্ড হাইওয়ে) দুইপাশে সরকারি জমি দখলের পর অবৈধ স্থাপনা বসিয়ে চলছে চাঁদাবাজি. গাড়ির স্ট্যান্ড, কাচাঁবাজার ও নার্সারী-দোকান। স্থানীয়দের অভিযোগ প্রতিমাসে কোটি টাকার চাঁদাবাজি ঘিরে রাতের বেলায় আওয়ামী লীগের নামে-বেনামে গড়ে তোলা ক্লাবে চলে মদ-গাঁজাসেবন ও জুয়ার আসর।
সূত্রে জানা গেছে, ১৯৯৬ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত ৪ বার নৌকা টিকিট পেয়ে এমপি নির্বচিত হন প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ঢাকা-৫ আসনের প্রতিটি ঘরে ঘরে নৌকার কর্মী-সমর্থক তৈরি করেছিলেন হাবিবুর রহমান মোল্লা। কিন্তু তার মৃত্যুর পর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু। এরপরই সর্বত্র শুরু হয় দখলযজ্ঞ। যদি বর্তমান এমপি কাজী মনিরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার কিংবা আমার পরিবারের নাম ব্যবহার কেউ কেউ সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকা-ে জড়িত হলে পুলিশে দিন। এরপরও তার নাম (বর্তমান এমপি) ব্যবহার করে ডেমরা ও যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তুলে প্রতিমাসে অর্ধকোটি টাকার নিরব চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। এসব কর্মকা-ে জড়িত রয়েছেন মাতুয়াইলের হাসেম রোডের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা পরিচয়ধারি গোলাম মাওলা, মীর ডিপটি,-রেজাউল গং। তাদের নেতৃত্বে সড়কের দুইপাশে এবং সরকারি জমি দখলের পর অবৈধ স্থাপনা বসিয়ে (কাচাঁবাজার ও নার্সারী-দোকান) চাঁদাবাজি চলছে। সড়কের দুইপাশে রয়েছে প্রায় ৪শতাধিক দোকান ও ৬টি কাঁচাবাজার। প্রতি দোকান থেকে অগ্রিম জামানত বাবদ নেওয়া হয় ৫০-১০০০০০ লক্ষ্য টাকা পর্যন্ত। আর মাসি ৫ থেকে শুরু করে দোকান অনুযায়ী ভাড়া আদায় করা হয় ৮ হাজার টাকা পর্যন্ত। আর সড়কের পাশের রাস্তায় গড়ে (সরকারি খাস জমিতে) তোলা গ্যারেজ থেকেও আদায় করা হয় মোটা অংকের অর্থ। তবে এসব বিষয় যেন দেখার কেউ নেই। রায়ের বাগ মেডিক্যালের পাশে এবং উল্টোপাশে কাজী মনিরুল ইসলাম মনু’র বড় একটি ফ্যাস্টুন টাঙ্গিয়ে জমি দখল করে গড়ে তোলা হয়েছে আওয়ামী লীগের নামে ২টি ক্লাব। এসব ক্লাবে রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়া-মদ ও অন্যান্য নেশার আসর। একইসাথে শালিসীর নামে চলে ব্যাপক নৈরাজ্য। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর যেন রক্ষা নেই। তাই ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা। একই অবস্থা সাইনবোর্ড ও শনির আখড়াসহ অন্যান্য এলাকায়ও।
স্থানীয়রা জানান, প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু নৌকার মনোনয়ন পান এবং সাংসদ সদস্য নির্বাচিত হন। তবে কাজী মনিরুল ইসলাম মনু নৌকার মনোনয়ন পাওয়ার পর পরই ঢাকা-৫ আসনের প্রতিটি পাড়া-মহল্লা এবং ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের ক্লাবগুলোর কতৃত্ব নেন তার কর্মী ও সমর্থকরা। নির্বাচনের শেষ মুহুর্তে পর্যন্ত চলে এসব দখল ও উচ্ছেদ কর্মকা-। এতে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েন প্রয়াত ৪ বারের নির্বাচিত এমপি হাবিবুর রহমানের কর্মী ও সমর্থকরা। একইসাথে তার পরিবারের সদস্যরা একপ্রকার অসহায় হয়ে পড়েন। প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা বলয়ের (স্থানীয় আওয়ামী লীগ) মাঠের ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা বলছেন, আগের এমপিই ভালো ছিল। কাজী মনিরুল ইসলাম মনু নির্বাচিত হওয়ার পর থেকে বাড়ি-ঘর থেকে শুরু করে সর্বত্রই চলছে নিরব চাঁদাবাজি। ভয়ে কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এদিকে ঢাকা-৫ আসনের ডেমরা ঘাট এলাকাতে দুই আওয়ামী লীগ নেতার বালুর গদি দখল করেছেন এমপি মনুর নেতাকর্মীরা। ইতিমধ্যে ডেমরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার ও ডেমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাসুর গদি দখলের অভিযোগ উঠেছে মনু সমর্থকদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সরকার দলীয় প্রবীন ওই দুই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে বুকে লালন করে রাজনীতি করেছি। আওয়ামী লীগ থেকে যে কোন ব্যক্তি এমপি হউক না কেন আমরা তারই সাপোর্ট করি এবং করব। এখানে প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা ও বর্তমান এমপি মনিরুল ইসলাম মনু মহোদয়কে আমরা আলাদা ভাবিনা। তাহলে কেন এমপি মহোদয়ের নামে আমাদের ওপর জুলুম করা হবে।
তবে এ বিষয়ে কাজী মনিরুল ইসলাম মনু এমপি বলেন, আওয়ামী লীগের নামে যারা এসব কর্মকা- করছেন তাদের বিরুদ্ধের কঠোর থেকে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051