রাজধানীর যাত্রাবাড়ী থেকে পেট্রলবোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পেট্রলবোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল, মারুফ খান, আল আমিন ও হৃদয় সরদার। যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের ছাদে পেট্রলবোমা ও ককটেল তৈরির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র (ছুরি, চাপাতি, সুইচ গিয়ার চাকু ইত্যাদি), ১০টি পেট্রলবোমা, চারটি ককটেল, ৯০ গ্রাম গান পাউডার, আড়াই কেজি গাঁজা, একটি গাঁজা মাপার যন্ত্র, দুই লিটার পেট্রল, একটি মোটরসাইকেল ও তিনটি হেলমেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নাশকতার উদ্দেশে পেট্রলবোমা ও ককটেল তৈরি করছিলেন। তারা যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি অপু ও সহসভাপতি ফাহিমের নেতৃত্বে যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051