
মিজানুর রহমান মিজান
সংসার নামক যাঁতাকল যেন দু পায়ে
ভর করে আছে দু কাঁধে,
যাঁতাকলের আঘাতে মাঝখানে
চূর্ণবিচূর্ণ হচ্ছি প্রতিনিয়ত, প্রতিক্ষন।
কষ্টরা নেচে, নেচে আনন্দের সাথে দুঃখের চাষ
করছে হৃদয় মাঝে বারোমাস।
কিংকর্তব্যবিমূঢ় এই আমি আজ দিশেহারা
সংসার নামক যাঁতাকলে।
আমি দেখেছি ,,,,,,, হে আমি দেখেছি,
কিভাবে মেঘের কাঁধে ভর করে বৃষ্টিরা
ঝরে পড়ে,
দেখেছি রোদের বুকে জাল ফেলা
মেঘেদের গোমড়া মুখ।
দেখেছি বেলা শেষে মুখ থুবড়ে পড়ে যেতে
কত ঝরা ফুল,
দেখেছি গাঁয়ের বঁধুর আর্তনাদ
হারিয়ে নাক ফুল, হয়েছে কতটা ব্যাকুল।
শুনেছি মরুর বুকে একফোঁটা পানির জন্য
পাখিদের আর্তনাদ।
দেখেছি চৈত্রের ফাটা মাঠের পানির জন্য হাহাকার,
দেখেছি বেকার ছেলেটার চাকরির জন্য
বিভিন্ন প্রতিষ্ঠানের চৌকাঠ মাড়িয়েতে।
কিন্তু এর আগে দেখিনি,,,
সংসার নামক যাঁতাকলে পড়ে কোন মানুষের
রাতের ঘুম হারাতে।
দেখিনি কোন ভাই পুরো পরিবারের মুখে হাসি
ফুটাতে নিজের হাসিকে হারিয়ে ফেলতে।
এর আগে দেখেনি কন্যাদায়গ্রস্থ পিতার ঘুমহীন
চোখের নিচে কালো দাগ।
দেখিনি অকাল প্রয়াত স্বামীকে হারিয়ে
এক মায়ের অদম্য জীবন সংগ্রাম।
জীবনের যাঁতাকলে পড়ে এভাবেই কত সপ্নের
অপমৃত্যু ঘটে প্রতিদিন, প্রতি মুহূর্ত।
ভিন্নবার্তা/এমএসআই