যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ বন্দি শিশু। রবিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে তারা বন্দিদের আবাসিক ভবনের জানালা ভেঙ্গে পালিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, রবিবার দিবাগত রাত ২টা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের ৮ শিশু জানালা ভেঙে পালিয়ে গেছে। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
এদিকে যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ শিশু পলায়নের ঘটনায় জিডি করেছে কর্তৃপক্ষ। কেন্দ্র থেকে যশোরের হৃদয়, ফারদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম, বরিশালের মাইনুর রহমান শাকিব পালিয়ে গেছে। তাদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এর আগে গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দি শিশুর উপর নির্মম নির্যাতন চালায়। এতে তিন শিশু নিহত হয় এবং ১৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দি শিশুর বিরুদ্ধে মামলা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051