1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যমুনায় পানি বৃদ্ধি, বাঁধে ধস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ৯:০৭ pm

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত রিং বাঁধের ৯৫ মিটার অংশ ধসে গেছে। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় তীর রক্ষা বাঁধ ভাঙনের পর এবার রিং বাঁধও ধসে পড়ল।

আজ মঙ্গলবার পুখুরিয়া এলাকায় রিং বাঁধের দুই স্থানে প্রায় ৯৫ মিটার অংশ নদীগর্ভে ধসে গেছে। এর আগে সোমবার বিকেল থেকে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার উপরে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় ধুনট উপজেলার পুখুরিয়া থেকে কাজিপুর উপজেলার ঢেকুরিয়া পর্যন্ত প্রায় এক হাজার মিটার রিং বাঁধটি নির্মাণ করা হয়। কিন্ত ২০২১ সালে বর্ষা মৌসুমে রিং বাঁধের পুখুরিয়া অংশে ফাটল ধরে। ওই সময় বাঁধ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা নিলেও পরবর্তীতে পানির প্রবল স্রোতে পাইলিং করা অংশে ফের ধস দেখা দিয়েছে।

এদিকে যমুনা নদীর অব্যাহত ভাঙনে ১৯ মে পুকুরিয়া-ভুতবাড়ি এলাকায় তীর রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার এবং সোমবার সকাল ৫টার দিকে একই এলাকায় আরো ৮০ মিটার অংশ বিলীন হয়েছে। নদী ভাঙনের হুমকিতে পড়েছে আবাদি জমি, জনবসতি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ঘরবাড়ি হারানোর ভয়ে আছেন নদী তীরবর্তী মানুষ।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী জানান, যমুনা নদীর পানি বেড়ে গিয়ে তীর রক্ষা বাঁধ এবং রিং বাঁধের কয়েক স্থানে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ স্থান সমূহ পরিদর্শন করা হয়েছে। জরুরিভাবে মেরামত কাজ করা হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ