1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যথাসময়ে স্থানীয় সরকারের সব ভোট হবে : স্থানীয় সরকার মন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ ৪:০৯ pm

ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকারের সব ভোট যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে নিজ দফতরে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা জানান।

পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। তারই পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো যথাসময়ে হওয়া গুরুত্বপূর্ণ। সে কারণে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। সঠিক মানুষ নির্বাচনের জন্য বড় ধরনের উপকরণ হিসেবে কাজ করে, সুতরাং সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তিনি চান একটি সুষ্ঠু নির্বাচন।’

মন্ত্রী বলেন, ‘পৃথিবীর প্রতিটি নির্বাচন নিয়ে সব দেশেই আলোচনা-সমালোচনা হয়। আমাদের দেশেও বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা হয়েছে এবং হতে পারে। তবে বিষয়টি হলো আমরা এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। ইউপি, পৌরসভা, জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে যেন জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।

বর্জ্য থেকে ডেনমার্কের বিদ্যুৎ উৎপাদনের আগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ডেনমার্ক আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারচেজ কমিটির মাধ্যমে একটি প্রকল্প পাস করা হয়েছে। দক্ষিণেরটা এখনও প্রক্রিয়াধীন। চট্টগ্রামও এগিয়ে আসছে, খুলনায়ও হবে। আমরা চাই দ্রুত বাংলাদেশকে যেন বর্জ্য থেকে মুক্ত করতে পারি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। যারা জাতির প্রয়োজনে সবার আগে এগিয়ে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করবো, আমাদের পার্টিকুলার কোনো চয়েজ নেই। যাদের মাধ্যমে জাতীয় স্বার্থ বেশি সংরক্ষিত হবে, তাদের সঙ্গে কাজ করবো আমরা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ