সব ধরনের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার তাজুল ইসলাম। তিনি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে সিটি কর্পোরেশন, নগর পরিকল্পনাবিদ, এনজিও এবং উন্নয়ন সহযোগী সংস্থারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর, ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ স্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ গতকাল থেকে শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, ইউনিয়নে ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নগরায়নের ফলে দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যসম্মত সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না। হাতের মাধ্যমে অনেক রোগ জীবাণু শরীরে সংক্রামিত হয় জানিয়ে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করার আহ্বান জানিয়ে মন্ত্রী পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন । এসময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051