1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ৩:৩০ pm

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্তে কেউ মারা যায়নি।

মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন ও জামালপুরের একজন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৫ জনের মৃত্যু হল। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের রাশিদা খাতুন (৫৫), নান্দাইল উপজেলার মইজ উদ্দিন (৭০), গফরগাঁও উপজেলার মাহফুজা (৬০) ও জামালপুর মাদারগঞ্জ উপজেলার মোজাম্মেল (৫৫)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন।

এদের মধ্যে আইসিইউতে একজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৬৯ জন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ