ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তাসলিমা আক্তার (২১), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শহিদ মিয়া (৫০)।
তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটের ৮৮ রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ৫৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।’
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৩৩ নমুনা পরীক্ষা করে ১১৬ জন করোনা শনাক্ত হয়েছেন।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051