ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনায় কেউ মারা যায়নি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের হোসেন আলী (৬০), রুনু বেগম (৫৫) ও জামালপুরের নায়েব আলী (৮০)।
তিনি বলেন, আইসিইউতে ২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১১৮টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা শনাক্ত হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051