ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বাধিক ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ভালুকার সাগর মিয়া (২৫), মোকসেদুল ইসলাম (২৮), হালুয়াঘাটের প্রদীপ সাংমা (৮৩), নেত্রকোনার পূূবধলার আক্কাস আলী (৬৫), কেন্দুয়ার সালেহা বেগম (৭০), জামালপুর সদরের হেরা লাল (৫৫) ও টাঙ্গাইলের মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যান, ময়মনসিংহের গৌরীপুরের মোহাম্মদ আলী (৭০), মুক্তাগাছার হাজেরা খাতুন (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা আক্তার (৪০), সদরের শহিদুল ইসলাম (৬০), নওশের আলী (৯০), সালমা আক্তার (২০), ফুলপুরের শরিফ উদ্দিন (৬০), জামালপুরের সরিষাবাড়ির উমর আলী (৬৫), গাজীপুরের দিপক সরকার (৪৫), শেরপুরের নকলার মঞ্জুর মিয়া (৬৫), টাঙ্গাইলের সখিপুরের আবদুল হাকিম (৬০), সদরের মোহেমনা আক্তার (৬০), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫), অন্য একজনের নাম জানা যায়নি।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৯২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
এ দিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪২ টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২১ দশমিক ৩৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051