রাত্রি দাস, নেত্রকোনা: ময়মনসিংহ বিভাগীয় পুলিশ রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে নেত্রকোনা জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে পুলিশ রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এরফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।
ট্রাইব্রেকারে ময়মনসিংহ জেলা পুলিশ ফুটবল টিমকে পরাজিত করে নেত্রকোনা জেলা ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় পুলিশ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। এ সময় অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ পুলিশ বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চূড়ান্তপর্বের খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন নেত্রকোনা জেলা পুলিশ ফুটবল দলের অধিনায়ক খন্দকার শাকের আহমেদ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051