1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৫ pm

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে সহোদর ভাই-বোন।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নিহত তিন শিশু হলো- সাদিয়া(৮), রাদিয়া(৫) ও রায়হান(২)। তাদের পিতার নাম মো. স্বপন মিয়া।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে হঠাৎ স্থানীয় রুবেল মিয়ার বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ওই ঘরে থাকা রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে অগ্নিকাণ্ড আরও বেড়ে গেলে ঘরে থাকা ওই ৩ শিশু ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

তিনি আরও জানান, নিহত শিশুদের পিতা স্বপন মিয়া ওই বাসায় ভাড়া থাকতেন, তিনি এখন গার্মেন্টসকর্মী। তবে তার স্থায়ী বাড়ি কোথায় এখনো তা জানা যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টানা দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে শিশুদের পুড়ে যাওয়া হাত-পা উদ্ধার করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ