ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী রয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ সময় শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। আর জীবিত উদ্ধার করা হয় দুজনকে। ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051