ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২ যাত্রী।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051