ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা উপসর্গে ভুগছিলেন। শুক্রবার (২২ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
মারা যাওয়ারা হলেন, ত্রিশালের নজরুল ইসলাম (৪০), নান্দাইলের রাশিদা বেগম (৫৫), শেরপুর নালিতাবাড়ির আনোয়ার উল্লাহ (৯০) ও জামালপুর সদরের শহীদুর রহমান (৭০)।
তিনি আরও বলেন, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আট রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন তিনজন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051