ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা যান।
রোববার (২৯ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুর রশিদ (৯০) ও ফজিলা খাতুন (৭০)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের এমএ খালেক (৮৫), মুক্তাগাছার আব্দুল হাই (৭৫), হালুয়াঘাটের আব্দুল মান্নান (৪৫), নেত্রকোনা পূর্বধলার শামসুদ্দিন (৭০), মদনের হারুন অর রশিদ (৬৯) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার রহিমা খাতুন (৮৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউতে ১৫ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের নতুন ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৪৩৩টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৭ শতাংশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051