ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর নিতু আক্তার (২৫), ঈশ্বরগঞ্জ উপজেলার সোহরাব উদ্দিন (৭২), আছিয়া বেগম (৭৫), মুক্তাগাছার আবুল হোসেন (৬২), নেত্রকোণা সদর উপজেলার মমতা বেগম (৫৫), কবির মিয়া (৩৩), শেরপুর নালিতাবাড়ির আফরোজা বেগম (৪০), নকলার খাদিজা বেগম (৬৫), জামালপুরের দেওয়ানগঞ্জের গোলাম আযম (৫০) ও গাজীপুর শ্রীপুরের রতন মিয়া (৪৭)।
অন্যদিকে উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রেনু বালা (৫৫), দীনেশ চন্দ্র দাস (৮০), রুস্তম আলী (৭৩), নান্দাইলের মাওলানা আবু সাঈদ (৭৫), ত্রিশালের আবুল কাশেম (৪৫), শেরপুর শ্রীবর্দীর সাজেদা বেগম (৫০) ও গাজিপুর শ্রীপুরের সাথিয়া (৪৫)।
ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
অপরদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১২৩ জন ও আরটিপিসিআর টেস্টে ৬১জন রয়েছেন। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।
এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, ময়মনসিংহ সদরে ১২৬জন, নান্দাইলে ১৪জন, ত্রিশালে ১৪জন, ফুলবাড়িয়ায় ১২জন, ভালুকায় ১১জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ২জন,গৌরীপুরে ১জন, ফুলপুরে ১জন ও মুক্তাগাছায় ১জনের করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত জেলায় মোট ১২৪৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051