ময়মনসিংহে মঞ্জুরুল হক (৫২) নামের আরও এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২ মে) বিকেলে ময়মনসিংহ মহানগরীর ছোটবাজার এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাফেজ মাওলানা মঞ্জুরুল হক নেত্রকোনার পূর্বধলা থানার মৃত মাওলানা জহির উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা ইত্তেফাকুল উলামার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ।
তিনি বলেন, ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় হাফেজ মাওলানা মঞ্জুরুল হককে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহে কওমিপন্থী আলেম-ওলামাদের সংগঠন ইত্তেফাকুল ওলামার নেতৃবৃন্দ ময়মনসিংহ হেফাজতে ইসলামের নেতৃত্ব দিতেন। গ্রেফতার হাফেজ মাওলানা মঞ্জুরুল হক ময়মনসিংহ জেলা ইত্তেফাকুল উলামার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051