সরকার ঘোষিত কঠোর লকডাউনে প্রশাসনের চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকে মাছের ড্রামের ভেতর চেপে বসেছিলেন ১০ জন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে বের হয়ে জয়দেবপুর চৌরাস্তা পাড় হলেও রাজেন্দ্রপুর এলাকায় মহানগর পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীরা। পুলিশ তাদের ড্রাম থেকে বের করে ছেড়ে দিলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। যাত্রদীের একজন ভালুকার ছিলেন বলে জানান যে তিনি ঐ ড্রামে করে ভালুকায় আসতে ছিলেন, তার গ্রামের বাড়ী বরিশাল।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তার গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) মো. বেলাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল।
এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে তল্লাশি করে মাছের ড্রামের ভেতর থেকে ১০ জন যাত্রীকে উদ্ধার করে পুলিশ। তারা ড্রামের ভেতর বসা ছিল। পরে পুলিশ ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয় এবং চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো যানজটে পড়ার কারণে ভোর ৬টার আগে পৌঁছাতে পারেনি। তাই লকডাউন শুরুর প্রথম দিন একটু ছাড় দেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051