বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের সব শ্রেনীর মানুষের জন্য ব্যাপক উন্নয়ন করেছে। মৎস্য খাতে প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। আমি আজকে বলতে চাই মাছে-ভাতে বাঙালি। শেখ হাসিনা বাংলাদেশ।
১৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ বাজেট ও পোনামাছ অবমুুুুক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। পোনামাছ অবমুক্তকরণ উপলক্ষে অনুষ্ঠিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন। এতে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আযম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন প্রমুখ।
২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে প্রায় দেড় লক্ষ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051