শনিবার রাতে মাঠে নামার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে ছিল ওয়াটফোর্ড। অন্যদিকে, তাদের চেয়ে বেশ ভালো অবস্থানেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাতে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা। তবে সপ্তম ও ১৭তম দলের লড়াইয়ে হেরে গেল সপ্তম স্থানে থাকা দলটিই।
ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে ওয়াটফোর্ড। এই ম্যাচে ম্যানইউ চারটি গোল হজম করেছে। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড। ২৮তম মিনিটে জোসোয়া কিং এবং ৪৪তম মিনিটে ইসমাইলা সারি গোল করেন।
বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে বদলি হয়ে নামা ভ্যান ডি বেক ম্যানইউর হয়ে একটি গোল পরিশোধ করেন। ৬৯তম মিনিটে ম্যানইউর অধিনায়ক হ্যারি মাগুইরে লাল কার্ড দেখেন। ম্যাচের যোগ করা সময়ে আরো দুটি গোল করে শেষ পর্যন্ত ম্যানইউর বিপক্ষে গোলের হালি পূর্ণ করে স্বাগতিকরা। ৯২তম মিনিটে পেড্রো এবং ৯৬ তম মিনিটে বুনাভেনটার গোল করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে উঠে এসছে ওয়াটফোর্ড। তাদের পয়েন্ট এখন ১৩। অন্যদিকে, ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ম্যানইউ। এই ম্যাচে হারের পর ম্যানইউ কোচ ওলে গানার সোলসারের সঙ্গে বৈঠকে বসে ম্যানইউ কতৃপক্ষ। স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, সেই বৈঠকে সোলসারকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051