যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য তহবিল গঠন ও স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৭১ সালের ১ আগস্ট জমজমাট কনসার্টের আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। প্রায় ৪০ হাজার দর্শকদের সামনে সংগীত পরিবেশন করেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেলের মতো তারকারা।
লাল-সবুজের এই দেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত হচ্ছে কনসার্ট। যেখানে বাংলাদেশের জন্য গান গাইবে বিখ্যাত জার্মান রক ব্যান্ড ‘স্করপিয়নস’।
খবরটি জানা গেল ‘স্করপিয়নস’র অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে বলা হয়েছে, ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ঐতিহাসিক কনসার্টের জন্য আমরা প্রস্তুত। আগামী ৬ মে অনুষ্ঠিত হবে ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। এখানে বিশেষ অতিথি হিসেবে থাকবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট।’
সেখানে আরও বলা হয়, আগামী ৪ এপ্রিল সকাল ১০টা থেকে টিকেটমাস্টার ডটকম-এ এই কনসার্টের টিকিট কিনতে পাওয়া যাবে। তবে স্করপিয়নস রক জোন ফ্যান ক্লাবের জন্য থাকছে বিশেষ সুযোগ। আজ বৃহস্পতিবার থেকেই তারা টিকিট সংগ্রহ করতে পারবেন।
এদিকে, কনসার্টটি নিয়ে চিরকুট ব্যান্ডও একটি ফেসবুক পোস্ট দিয়েছে। সেখানে লিখেছেন, ‘ব্যান্ড মিউজিকের ইতিহাসে সেরা ব্যান্ড “স্করপিয়নস” ম্যাডিসন স্কয়ার গার্ডেনে “গোল্ডেন জুবিলি কনসার্ট ফর বাংলাদেশ”-এ পারফর্ম করবে। এবং আপনাদের ভালোবাসার চিরকুট তাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে স্টেজ ভাগাভাগি করবে। আমাদের ২০ বছর পূর্তি উদযাপন এর চেয়ে বড় হতে পারে না! আমরা বিশ্বাস করি, এটা পুরো দেশের জন্যই গৌরবের একটি মুহূর্ত। এবং আবারও বিশ্বের দরবারে দেশের মশাল বহন করা আমাদের জন্য অনেক বড় সম্মান ও দায়িত্বের।’
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051