1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘আলিফ লায়লা’য় আরবীয় ও ইসলামী উপাদান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১ ৩:০১ pm

‘আলিফ লায়লা’র লোকগল্প ভূগোল-বিশ্বাসের সীমা ছাড়িয়ে মানবিক ঐতিহ্যে বিশ্ববাসীর নজর কেড়েছে যুগযুগান্তরে। আররি ‘আলফুন’ অর্থ সহস্র এবং ‘লাইলুন’ অর্থ রজনী। আলিফ লায়লা অর্থ সহস্র আরব্য রজনী। এগুলো মধ্য-পূর্ব এবং দক্ষিণ এশিয়ার ইসলামের স্বর্ণযুগের লোকগল্পসম্ভার। পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশীয় কবি-সাহিত্যিক, গবেষক ও অনুবাদকরা আরব, পারস্য, ভারত, মিসর ও মেসোপটেমিয়ায় প্রচলিত এসব লোককাহিনি সংগ্রহ করেন। আলিফ-লায়লার কাহিনিগুলো সম্রাট শাহরিয়ারকে তাঁর স্ত্রী শেহেরেজাদ শোনান।

আলিফ লায়লার কাহিনির সূত্রপাত পারস্যের রাজা ও তাঁর নববধূকে ঘিরে। রাজার ভাই-বউয়ের অবিশ্বস্ততা তাঁকে ভীষণভাবে যন্ত্রণা দেয়। পরবর্তী সময়ে তিনি তাঁর স্ত্রীর প্রতারণায় হতভম্ব হন। এভাবেই কাহিনির রাজা চরম নারীবিদ্বেষী হয়ে ওঠেন। তিনি তাঁর স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন। এরপর একের পর এক কুমারী বিয়ে করে বাসরের পরের দিন সকালেই তাদের মৃত্যুদণ্ড দেওয়া শুরু করেন, যাতে কোনো নারীই আর রাজার সঙ্গে প্রতারণার সুযোগ না পায়। রাজার উজিরের দায়িত্ব ছিল কুমারীর জোগান দেওয়া। এক পর্যায়ে রাজ্যে কোনো কুমারীর সন্ধান পাওয়া গেল না। উজিরকন্যা শেহেরেজাদ বা শাহরাজাদ হলো রাজার পালঙ্কসঙ্গী। বাসররাতে নববধূ রাজাকে গল্প শোনাতে শুরু করে। গল্পে গল্পে রাত শেষ হয়ে যায়—গল্প শেষ হয় না। রাজাও গল্পের শেষ জানার আগ্রহ-অপেক্ষায় পরের দিন শেহেরেজাদের মৃত্যুদণ্ড বিলম্বিত করেন। শেহেরেজাদ একটা গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেক গল্প শুরু করে। এভাবে গল্পে গল্পে রাত শেষ হয়ে যায়—গল্প শেষ হয় না। ফলে তার মৃত্যুদণ্ড বিলম্বিত হতে হতে ১০০১ রাতে গড়ায়।

ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, আলিফ-লায়লার মূল বর্ণনা ও অনুবাদে বিশাল ব্যবধান ও জটিলতা। বেশির ভাগ গবেষকের সিদ্ধান্ত হলো, গল্পগুলো অনেকের দ্বারা সংগৃহীত এবং তা এসেছে মূলত ভারত ও পারস্য অঞ্চল থেকে। অষ্টম শতকের দিকে তা আরবিতে রূপান্তরিত হয়ে আলিফ-লায়লা শিরোনামে বিখ্যাত হয়ে ওঠে। নবম ও দশম শতকে ইরাকের মূল গল্পের সঙ্গে আরবের লোককথা, লোকগল্প যুক্ত হয়ে যায়। এতেই খলিফা হারুন-উর-রশিদের কাহিনির সম্পৃক্ততা তৈরি হয়। দশম শতকের পর আরো কিছু কাহিনি আরব্য রজনীর অন্তর্ভুক্ত হয়। ত্রয়োদশ শতকের পরে এতে সিরিয়া ও মিসরের আরো গল্প সন্নিবেশিত হয়।

আরব্য রজনীর প্রকাশনা ইতিহাসে ফিরে দেখা—

১৯৪৮ সালে গবেষক নাবিয়া সিরিয়ায় নবম শতকের প্রথমদিকের কিছু আরবি পাণ্ডুলিপি খুঁজে পান।

দশম শতকে বাগদাদে ইবন-আল-নাদিমের ‘ফিহরিস্তে’ (বইয়ের তালিকা) হাজার আফসানের উল্লেখ আছে। আল-নাদিমের বর্ণনায় জানা যায়, বইটিতে ২০০ গল্প আছে।

দশম শতকে আল-মাসুদির মুরুজ আল-দাহাবে (সোনালি উপত্যকা) ফারসি হাজার আফসানের অনুবাদ সংকলিত হয়েছে।

একাদশ শতকের কাতারান তাবরিজের ফারসি কবিতায় আরব্য রজনীর বর্ণনা পাওয়া যায়।

কায়রোতে প্রাপ্ত এক ইহুদি বই বিক্রেতার নথিতে আরব্য রজনীর বর্ণনা পাওয়া যায়।

চতুর্দশ শততে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে একটি সিরিয় পাণ্ডুলিপি স্থান পায়, এতে আরব্য রজনীর ৩০০ গল্প আছে।

১৭০৪ সালে অ্যান্টিয়ন গ্যালেন্ড আরব্য রজনী ফারসি ভাষায় অনুবাদ করেন, যা প্রথম ইউরোপীয় সংস্করণ।

১৭০৬ সালে আরব্য রজনী ইংরেজিতে অনূদিত হয়।

১৭৬৮ সালে আরব্য রজনী পোলিশ ভাষায় অনূদিত হয়।

বাংলা ভাষায়ও যুগে যুগে আরব্য রজনীর বিভিন্ন উপাখ্যান নানা আঙ্গিকে উপস্থাপিত হয়েছে ও হচ্ছে।

এটাই হচ্ছে আরব্য রজনীর ঐতিহ্যগত আভিজাত্য ও মুসলিম বিনোদন সংস্কৃতির চলমান ধারা। এগুলোই দেশ-জনপদে শুনিয়েছে নৈতিকতা ও বাস্তবের সামঞ্জস্যতার বিশ্বজয়ী বার্তা।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

ইসলামিক স্টাডিজ কাপাসিয়া ডিগ্রি কলেজ

কাপাসিয়া, গাজীপুর।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ