1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মৌলভীবাজারে ভিপি মিজানসহ বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ১০:০১ pm

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানসহ (ভিপি মিজান) ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এদিকে, মৌলভীবাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

মৌলভীবাজার জেলা বিএনপি সূত্র জানায়, নাশকতায় মামলায় নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরের দিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারুক আহমদের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, এম এ নিশাত, ওয়াহিদুর রহমান জুনেদ, রুহেল আহমেদ ও মামুনুর রশিদ, জাহেদ আহমেদ।

মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জানান, এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন- ‘নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়। সেই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় আমি উদ্বিগ্ন। সব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। ’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ