মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনে ৬নং ওয়ার্ডের শূন্য পদে মাহবুবুর রহমান (মান্না)-কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার।
রবিবার (৪ অক্টোবর) মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জেলা পরিষদ উপ-নির্বাচনে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৬ এর ২১(১) বিধি অনুযায়ী ৬নং ওয়ার্ডে মাহবুবুর রহমান একমাত্র প্রার্থী থাকায় নির্বাচিত ঘোষণা করেন।
সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান মান্না বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, জেলা পরিষদের প্রথম নির্বাচনে ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুল মানিক গত ১৬ আগস্ট মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন পদ শূন্য ঘোষণা করে। এই শূন্য পদে মরহুম আব্দুল মানিকের বড় ছেলে মাহবুবুর রহমান মান্না স্থলাবিষিক্ত হলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051