1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মৌলভীবাজারে বাড়ছে নদ-নদীর পানি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ১০:২৭ pm

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদীবেষ্টিত মৌলভীবাজার জেলার ৪টি নদ নদীতে চতুর্থ বারের মত ফের বেড়েছে পানি। জেলার কুশিয়ারা, মনূ, ধলাই ও জুড়ী নদে শনিবার আবারও পানি বেড়েছে। সাগরের লঘু চাপের প্রভাব ও ভারতের ঢলে শরৎ মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের সাধারণ মানুষ আবারও দুশ্চিন্তায় পড়েছেন।

মৌলবীবাজার পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার জুড়ী নদে বিপদসীমার ৮৫ সেমি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার কুশিয়ারা নদী, ধলাই ও মনু নদের পানি বৃদ্ধি পেয়েছে।

মৌলভীবাজার পানি উন্য়য়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্ক হবার কিছুই নেই। বৃষ্টি থেমে গেলে পানি কমে আসবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ