1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে মে দিবস পালিত, অধিকার ও নিরাপত্তার অঙ্গীকার স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বৃষ্টি-ভাড়া অজুহাতে বাজারে আগুন, চাপে ক্রেতারা এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য, তালিকা প্রকাশ

মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৬:০৫ pm

নেত্রকোনা প্রতিনিধি: মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালুর দাবীতে মানববন্ধন ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে নেত্রকোনার মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।

রবিবার (২৩ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি জমা দেন মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল (২৬২/২৬১ এবং ২৬৪/২৬৩) ট্রেনটি গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলাচল বন্ধ রয়েছে। এই ট্রেনটি দিয়ে ময়মনসিংহ,নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার হাওরের মাছসহ অন্যান্য পন্য পরিবহন এবং সাধারণ জনগণ যাতায়াত করেন। ট্রেনটি বন্ধ থাকায় এই অঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। সামনে ঈদ যাত্রায় সাধারণ মানুষের দূর্ভোগ আরও বাড়বে।

এমতাবস্থায়,জন দূর্ভোগ লাগবে ঈদ যাত্রা সহজ করার লক্ষে ঈদের আগেই ট্রেনটি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ আল হেলাল তালুকদার বলেন,ঈদ যাত্রাকে আনন্দময় করে তুলতে মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালু করা সময়ের দাবী। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি বিনয়ের সাথে বলতে চাই আপনারা অতি শীঘ্র এই ট্রেনটি পুনরায় চালুর ব্যবস্থা নিবেন। সাধারণ মানুষের অসম দুর্ভোগ লাগবে ট্রেনটি ঈদের আগেই চালু করে দিবেন। আমাদের এই দাবী আদায় না হলে ঈদের আগে আমরা আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করবো।

এর আগে গত ২১ মার্চ শুক্রবার মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ