রাত্রি দাস: নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন এমপি।
নেত্রকোনার মোহনগঞ্জে বই প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেল মন্ত্রী এসব কথা জানান।
মোহনগঞ্জ উপজেলা পাবলিক হল মিলনায়তনে শুক্রবার বিকেলে মোহনগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বই ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ: মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ এর মোড়ক উন্মোচন করে তিনি।
সুপ্রিমকোটের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
বই প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,বিচারপতি এম. ইনায়েতুর রহিম,একাত্তর টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, ড. কামাল চৌধুরী প্রমূখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051