1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোহনগঞ্জে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০১ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে পৌর শহরের শিয়ালজানি খালপাড়ে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাত এ লাশ উদ্ধার করে।

এর আগে মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিসের পেছনে শিয়ালজানি খাল পাড়ের ড্রেনে দূর্গন্ধযুক্ত পরিচয়বিহীন মধ্য বয়সী একজন পুরুষের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশের শরীর ফুলে ফেঁপে বিকৃত হওয়ায় চেহেরা দেখে শনাক্ত করা অসম্ভব প্রায়।
তিনি বলেন–“যথাযথ আইনি প্রক্রিয়ায় অজ্ঞাত এ লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামে প্রেরণ করা হবে।”



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ