1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোবাইল সাংবাদিকতা বিষয়ে সিসিএবির প্রশিক্ষণ কর্মশালা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ১:৩৮ am

বাংলাদেশের সাংবাদিক, ফ্রিল্যান্সার ও ভ্লগারদের জন্য মোবাইল স্টোরি টেলিংয়ের ওপর ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সিসিএবি)।

সিসিএবি আয়োজিত ‘মোবাইল স্টোরিটেলার’স প্রোগ্রামের প্রথম কর্মশালা ছিল বৃহস্পতিবার (১৫ জুলাই)।

এদিন প্রশিক্ষণ দিয়েছেন মোবাইল সাংবাদিকতা বিশেষজ্ঞ হারমকে ওডেন্যাম্পসেন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়া থেকে সাংবাদিকদের পাশাপাশি ফ্রিল্যান্সার এবং ভ্লগারসহ ৩৩ জন অংশ নিয়েছিলেন।
ওডেন্যাম্পসেন বলেন, ‘আমরা দেখানোর চেষ্টা করছি যে মোবাইল ফোন সাংবাদিকদের জন্য নিউজ প্রডাকশনের একটি ভালো হাতিয়ার। এটি পকেট স্টুডিও, বিশেষত কোভিড চলাকালে। ’

বৃহস্পতিবারের প্রশিক্ষণে ভিডিও স্টোরি এবং সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে দক্ষতার সঙ্গে স্মার্টফোনের ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের ভিডিও ও ছবি তোলার সময় ফ্রেমিংয়ের প্রাথমিক বিষয়গুলো, ভিডিও স্টোরি করার সর্বোত্তম উপায় এবং স্মার্টফোনে সম্পাদনার প্রাথমিক বিষয়গুলো আলোচনা এবং ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে।
সিসিএবির নির্বাহী পরিচালক সৈয়দ জেইন আল মাহমুদ জানিয়েছেন, সেপ্টেম্বরে আরও তিনটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে। তিনি জানান, কোভিড-১৯ এর এই সময়ে মোবাইলের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি এবং সংবাদ মাধ্যমকে আরও সহায়তা করাই এ প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য।

মাহমুদ বলেন, ‘সাংবাদিকরা সরাসরি তাদের ফোন থেকে ভিডিও করা, সম্পাদনা এবং পোস্ট করতে পারেন। যা কোভিডের সময়ের জন্য খুবই সহায়ক হবে। এটি সাংবাদিকদের কাজ করার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। ’

গণমাধ্যমের উন্নয়নে কাজ করছে সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ। গণমাধ্যম ও যোগাযোগের বিভিন্ন উপাদানের মানোন্নয়ন করে সংবাদের কনটেন্ট শক্তিশালী করা এবং ভুল তথ্য প্রকাশ রুখতে কাজ করে যাচ্ছে তারা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ