চোরাই মোবাইল সেট হাতে পাওয়ার পর ক্ষুদ্র একটি ডিভাইসের মাধ্যমে মাত্র ১০ মিনিটের মধ্যেই আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলে- ঢাকায় এমন একটি চক্রের সন্ধান পেয়েছে সিআইডি।
গুলিস্তান পাতাল মার্কেটের ভেতরে বসে দীর্ঘদিন ধরে অপরাধ কর্ম চালিয়ে আসা এই চক্রের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আড়াইশ মোবাইল ফোন সেট।
তার আইএমইআই (ইন্টান্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর বদলে ফেলত বলে হারানো বা চুরি হযে যাওয়া মোবাইল সেট ফিরে পাওয়া দুষ্কর হয়ে যেত।
বৃহস্পতিবার সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার এক সংবাদ সম্মেলনে তাদের অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
বুধবার গুলিস্তান পাতাল মার্কেটসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মুরাদ খান (২৩) এবং লাভলু হাসান (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা নির্ধারিত চোরদের কাছ থেকে মোবাইল ফোন কেনার কাজটি করতো বলে সিআইডি কর্মকর্তারা জানান।
সিআইডি কর্মকর্তা শেখ রেজাউল হায়দার বলেন, মুরাদ ও লাভলু মোবাইল সেটগুলো আল আমিন ওরফে অনিক (২২), বশির আলম শুভ (৩০) ও আব্দুল মালেককে (৩২) দিত।
“তারা একটি ক্ষুদ্র ডিভাইসের মাধ্যমে এসব মোবাইলের লক খুলে দ্রুত সময়ের মধ্যে আসল আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন একটি নম্বর যুক্ত করে দিত। পরে এই চক্রটি অত্যন্ত কম দামে এসব মোবাইল ফোন আবার নির্ধারিত কিছু গ্রাহকের কাছে বিক্রি করত।”
এই চক্রের গ্রেপ্তার অন্যরা হলেন- মোহাম্মদ তামিম (২০), শাহ আলম (৩৬), স্বপন (৩৪), জাহাঙ্গির আলম (২৬), মো. ইমাম হাসান (২২), মো. আরিফ (৩৪) ও আল আমিন (২০)।
এই চক্রটি হাজার হাজার চোরাই ফোনের আইএমইআই পরিবর্তন করে বাজারে বিক্রি করেছে, বলছেন সিআইডি কর্মকর্তারা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051