বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে গেছে।
ইন্টারনেট গতির তুলনামূলক সমীক্ষায় মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে যথাক্রমে ১৩৩ ও ৯৮ তম অবস্থানে আছে বাংলাদেশ। গত সেপ্টেম্বরের বিশ্বজুড়ে তুলনামূলক ইন্টারনেট গতির সমীক্ষায় এই তথ্য উঠে আসে।
ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ১০.৭৬ এমবিপিএস নিয়ে আগের মাসের তুলনায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেট ২৯.৮৫ এমবিপিএস গড় গতি নিয়ে এক ধাপ এগিয়েছে এই সমীক্ষায়।
যদিও বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে গেছে, মোবাইল ইন্টারনেটের গড় গতিতে উগান্ডা, সিরিয়া ও লিবিয়ার মতো দেশগুলোর পেছনে বাংলাদেশের অবস্থান। বর্তমানে মোবাইল ইন্টারনেটের বৈশ্বিক গড় গতি ৩৫.৯৬ এমবিপিএস।
১২১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেট গতির শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে চীন ও সংযুক্ত আরব আমিরাত।
২২৬.৬০ এমবিপিএস গতি নিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট গতির শীর্ষস্থানীয় দেশ সিঙ্গাপুর, ২১০.৭৩ ও ১৯৩.৪৭ এমবিপিএস গতি নিয়ে সমীক্ষার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে হংকং ও রোমানিয়া।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051