কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মোবাইলে কার্টুন দেখার কথা বলে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লাফছু মিয়া (২০) নামে এক যুবকে গ্রেফতার করছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) মামলার ২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে লাফছু মিয়াকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
লাফছু নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের সোলাইমান আলীর পুত্র।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের ২ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযানের মাধ্যমে ধর্ষককে গ্রেফতার করা হয়। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার আর ভিকটিমের পক্ষে মামলা করা হয় শুক্রবার সকালে। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লাফছু মিয়াকে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে আসামি লাফছু মিয়ার বাড়িতে খেলতে যায় শিশুটি। কিছুক্ষণ পর কান্না করতে করতে বাড়িতে চলে আসে সে। (শিশুর মা) তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে- মোবাইলে কার্টুন দেখার কথা বলে আসামি লাফছু মিয়া নিজের ঘরের ভিতর তাকে ধর্ষণ করেছে।
ওই দিনই শিশুটিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। ওই শিশুর পিতা বাদী হয়ে শুক্রবার সকালে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051