২০২০ সালের মার্চ মাসে মোদিবিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। গ্রেফতারকৃতদের পরিবার ও বন্ধুরা এ অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিদিনের মতো ২৪ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। গ্রেফতারকৃতদের মুক্তির না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত লাগাতার এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আল আমিন আটিয়ার স্ত্রী রাত্রি আটিয়া।
গত মার্চে মোদিবিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত আল আমিন আটিয়া, রবিউল ইসলাম, নজরুল করিম সোহাগ ও সজলদের এখনো মুক্তি মেলেনি। অবস্থান কর্মসূচী চলাকালে রাত্রি আটিয়া বলেন, আল আমিন আটিয়ার ৮ বার জামিন আবেদন করেও তার জামিন মিলেনি। অথচ একই মামলার বহু আসামির জামিন হয়ে গেছে। আমি আমার স্বামীর বিরুদ্ধে দ্বায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির আগ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবো। প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোকে অনুরোধ করবো আমার নিরাপত্তা নিশ্চিত করতে।
অবস্থান কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ বলেন, আল আমিনসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিথ্যা মামলায দেওয়া হয়েছে। এ মিথ্যা মামলায় দীর্ঘদিন জেলে থাকতে হচ্ছে। অথচ এগুলো জামিন যোগ্য মামলা, কার ইশারায় এই জামিন দেওয়া হচ্ছে না তা আমরা জানতে চাই।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্তিত ছিলেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নাজমুল হোসেন, অর্থ সম্পাদক প্রিয়ম হাসান ও ছাত্রনেতা ইউনুস খান প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051