ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুরে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্যের সংঘাতকে একেবারে ‘নরম’ ভাবেই সামলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমস।
সোমবার সকালে মোদীকে পাঁচ পাতার চিঠিতে মুখ্যসচিব আলাপনকে তলব সংক্রান্ত নির্দেশ কেন্দ্রীয় সরকারকের প্রত্যাহার করার আহ্বান জানান মমতা।
কেন এখন আলাপনবাবুকে ছাড়া হচ্ছে না, তাও ব্যাখ্যা করেন। বাংলার মানুষের স্বার্থে আলাপনকে আরও তিনমাস মুখ্যসচিব পদে থাকতে দেওয়ার আবেদন জানান। পুরো বিষয়টিতে মোদীর হস্তক্ষেপের দাবি করেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী জানান, আলাপনবাবুর বদলির নির্দেশে তিনি হতবাক হয়ে গিয়েছেন। রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোয়াক্কা করা হয়নি ১৯৫৪ সালের আইএএস আইনেরও।
সেই চিঠির রেশ ধরে জানতে চাওয়া হয়, মুখ্যমন্ত্রীর অনুরোধ মতো কি আলাপনবাবু আগামী তিন মাস বাংলার মুখ্যসচিব থাকবেন? প্রত্যুত্তরে মমতা বলেন, ‘আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দেব না। সঠিক সময় উত্তর দেব। তবে আমি এটা বলতে পারি, আমরা ভারত সরকারের থেকে প্রথমে চিঠি পেয়েছি। তাই আমরা উত্তর পেয়েছি। এটা কেন্দ্র ও রাজ্যের দায়িত্ব। উন্নয়নমূলক কাজ, সংবিধানের নিয়মনীতি-সহ অন্যান্য কাজের জন্য কেন্দ্র ও রাজ্য সর্বদা যোগাযোগ বজায় রেখে চলে।’ সঙ্গে যোগ করেন, ‘এটা নিয়ে আর কিছু বলতে পারব না। কারণ আমার হাতে কিছু নেই। আমায় কিছু বিস্তারিতভাবে জানানো হলে আপনাদের জানানো হবে। ’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051