জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা বাংলাদেশে নরেন্দ্র মোদির দ্বিতীয় সফর। এ উপলক্ষে সারা গোপালগঞ্জকে ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে।
টুঙ্গিপাড়া থেকে ভারতের প্রধানমন্ত্রী যাবেন শ্রীধাম ওড়াকান্দিতে। সেখানে তিনি মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির পরিদর্শন করবেন। সেখানেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশদ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ জনগণের চলাচল ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051