ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাড়ি কাটার জন্য ১০০ টাকা মানি অর্ডার করেছেন মহারাষ্ট্রের এক চা বিক্রেতা।
মহারাষ্ট্রের বারামাটির অধিবাসী ওই চা বিক্রেতার নাম অনিল মোরে। ইন্দ্রপুর সড়কে একটি বেসরকারি হাসপাতালের উল্টো দিকে ছোটখাটো একটি চায়ের দোকান চালান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী কিছু বাড়াতেই চান তাহলে দাড়ি নয়, দেশে কাজের সুযোগ বৃদ্ধি করুন। করোনা টিকার হার বাড়ান।
অনিল বারবার জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করার কোনো ইচ্ছা থেকে এই কাজ তিনি করেননি। তার কথায়, ‘প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়াচ্ছেন। যদি কিছু বাড়াতেই হয় তাহলে সেটা হওয়া উচিত দেশের কর্মসংস্থান। পাশাপাশি দেশে টিকাকরণের গতি বাড়ানো হোক। বাড়ানো হোক হাসপাতালের সংখ্যা। গত দুটি লকডাউনের ফলে সাধারণ মানুষকে যে দুর্দশার মধ্যে পড়তে হয়েছে, প্রধানমন্ত্রীর উচিত মানুষ যাতে এটা থেকে বেরিয়ে আসতে পারে সে চেষ্টা করা।’
প্রধানমন্ত্রীর স্থান যে সর্বোচ্চ তা তিনি ভালো করেই জানেন বলে উল্লেখ করেন অনিল। তিনি বলেন, ‘আমি তাকে একশ টাকা পাঠিয়েছি, যাতে উনি নিজের দাড়িটা কেটে ফেলেন। কিন্তু উনি আমাদের মহান নেতা। প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রয়েছে। তার অবমাননা করার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু যেভাবে মহামারির কবলে পড়ে দিনের পর দিন দেশের গরিবদের সমস্যা বেড়েই চলেছে, তাতে এভাবে তার দৃষ্টি আকর্ষণ করা ছাড়া আর উপায় ছিল না।’
মহারাষ্ট্রের স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, চিঠিতে মোদির কাছে অনিল অনুরোধ করেছেন যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারগুলোকে কেন্দ্রীয় সরকার যেন ৫ লাখ রুপি করে সাহায্য দেয়। সেই সঙ্গে লকডাউনে বিধ্বস্ত পরিবারগুলোকেও ৩০ হাজার রুপি দেয়ার অনুরোধও করেছেন এই চা বিক্রেতা।
সূত্র : সংবাদ প্রতিদিন
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051