সারা দেশে মারণভাইরাস করোনার টিকাদান কর্মসূচি চলছে। গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৭০ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে মাত্র ১১ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন : জ্বর, টিকা দেওয়ার স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। আর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৯ লাখ ১১ হাজার ৯০২ জন। তাদের মধ্যে মোট ৯১৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬২ লাখ ৮২ হাজার ৮৮৪ জন।
আজ সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৭০ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৪০ হাজার ২১১ জন এবং নারী ৩০ হাজার ৭২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারা দেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051