1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষক নিহত

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১০ pm

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে এবং হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিলেন। তিনি শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মোদনপুর নামক স্থানে পোঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক কিশোর কুমার কুন্ডু বলেন, খাইরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ